শনিবার (৩১ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের নেতৃত্বে মিছিলটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়। পরে নাসিক ১ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, সাবেক সভাপতি রওশন আলী, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, জুয়েল রানা, নাজিমউদ্দিন খোকা, ১ নম্বর ওয়ার্ড জাসাস নেতা জুবায়ের আহমেদ রুবেল, রুবেল খান, যুবদল নেতা খায়রুল ইসলাম এবং নাসিক ১ নম্বর ওয়ার্ড সচিব রাকিবুল ইসলাম।
এ ছাড়া ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের চাঁদাবাজ, দখলদার ও ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি, ১৯৭১ সালের পর এই প্রথম এলাকাকে চাঁদাবাজ ও ষড়যন্ত্রমুক্ত করার দাবিতে এমন অভূতপূর্ব ঐক্যবদ্ধ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
স্বাধীন দেশ