শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউনিটের ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান।
এ নির্বাচনে পাঁচটি সদস্য পদেও টিপু-নবী প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির, যিনি ২৭৫ ভোট পেয়েছেন; সিনিয়র আইনজীবী জাকির হোসেন ২৮১ ভোট; মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট; নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৪ ভোট এবং সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ২৯৯ ভোট।
উল্লেখ্য, ১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলো। একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হয় সাধারণ সম্পাদক ও পাঁচটি সদস্য পদে।
নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই জেলা শহরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচন পরিচালনার জন্য চার সদস্যের কমিশনে ছিলেন প্রফেসর বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন। কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।
নিউজটি পোস্ট করেছেন :
স্বাধীন দেশ