ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে বিচারপতি জে. বি. এম. হাসানের সঙ্গে মতবিনিময় সভা

স্বাধীন দেশ
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
ছবির ক্যাপশন: মতবিনিময় সভা ছবির ক্যাপশন: মতবিনিময় সভা
ad728
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জে. বি. এম. হাসান।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের আইনজীবীরা বিচার বিভাগের বিভিন্ন বিষয়, আইনজীবী ও বিচার বিভাগের পারস্পরিক সমন্বয় এবং বিচারপ্রার্থীদের আইনগত সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে. বি. এম. হাসান আইনজীবীদের পেশাগত দায়িত্ব, আদালতের শৃঙ্খলা এবং বিচারপ্রার্থীদের যথাযথ আইনি সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন বিষয় এবং আইনজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। একই সঙ্গে আইনজীবী ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সঞ্চালকের বক্তব্যে অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান সভায় উপস্থিত অতিথি ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইন অঙ্গনের বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন দেশ

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ