মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এবং বিসিআইয়ের সভাপতি মোহাম্মদ হাতেম।
এ ছাড়া অনুষ্ঠানে বিসিকের আঞ্চলিক পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী উপস্থিত ছিলেন।
চাকরি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির সুযোগ, নিয়োগ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে চাকরিপ্রত্যাশীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি চাকরিপ্রত্যাশীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চাকরিপ্রত্যাশীদের দক্ষতা ও যোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানের চাহিদার সমন্বয় ঘটানোর মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
আয়োজকদের প্রত্যাশা, ‘বিসিক চাকরি মেলা ২০২৬’-এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রত্যাশীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও প্রয়োজন অনুযায়ী দক্ষ ও যোগ্য জনবল খুঁজে নিতে পারবে।
নিউজটি পোস্ট করেছেন :
স্বাধীন দেশ