ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুনাস কিচেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ

স্বাধীন দেশ
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন: মুনাস কিচেন ছবির ক্যাপশন: মুনাস কিচেন
ad728
অভিযোগপত্রে আহসান হাবিব উল্লেখ করেন, ২০২০ সাল থেকে তিনি ও তার স্ত্রী তওহানা হোসেন মুনা ‘MUNAS KITCHEN’ নামে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন ফুড ডেলিভারি ব্যবসা পরিচালনা করে আসছেন। পরবর্তীতে ব্যবসা সম্প্রসারণ করে ফতুল্লা মডেল থানাধীন ভুঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় ‘MUNAS KITCHEN’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেন তারা। অভিযোগে বলা হয়, গত কয়েক মাস ধরে কয়েকজন ব্যক্তি তাদের রেস্টুরেন্টে এসে মাসিক ২০ হাজার টাকা দাবি করে আসছিলেন। টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। আহসান হাবিবের দাবি, বিষয়টি নিয়ে তারা প্রথমে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। একপর্যায়ে দাবির কারণে তিনি বিকাশের মাধ্যমে ২৬ আগস্ট ২০২৬ তারিখে ৬ হাজার টাকা এবং ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আরও ৬ হাজার টাকা প্রদান করেন। তবে টাকা দেওয়ার পরও পুনরায় অর্থ দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, অভিযুক্তরা ‘FOOD REVIEWER NARAYANGANJ’সহ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেতিবাচক পোস্ট ও মন্তব্য করেন। এসব পোস্টে প্রতিষ্ঠানের খাবারের মান নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে সম্ভাব্য ক্রেতাদের নিরুৎসাহিত করা হয় বলে অভিযোগকারীর দাবি। এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিক্রি ও অনলাইন অর্ডার কমে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, টাকা দেওয়ার পরও গত ২ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে এবং ৩ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে তাদের প্রতিষ্ঠানকে নিয়ে পুনরায় পোস্ট ও মন্তব্য করা হয়। টাকা না দিলে আরও পোস্ট ও মন্তব্য করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহসান হাবিবের অভিযোগ, অভিযুক্তদের কর্মকাণ্ডের কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর কিংবা বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে অবশেষে তিনি ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। অভিযোগপত্রের শেষাংশে, উল্লিখিত ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন আহসান হাবিব। তবে অভিযোগে উত্থাপিত এসব দাবির বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন দেশ

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ