ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১

স্বাধীন দেশ
নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়।

স্থানীয় সময় রাত ১১টার দিকে একটি আবাসিক বাড়িতে এ হামলা চালানো হয়। ওই সময় টাউনশিপের বাড়িটিতে কয়েকজন অবস্থান করছিলেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলার পর পালিয়ে যাওয়ার আগে বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

এই মর্মান্তিক হামলার পেছনের উদ্দেশ্য এখনো অজানা। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা সন্দেহভাজনদের শনাক্ত করতে পারেনি।

তথ্যসূত্র : আনোদোলু এজেন্সি

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন দেশ

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ