ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের দুর্ভোগ লাঘবে যানজট নিরসন করা হবে; সাখাওয়াত

স্বাধীন দেশ
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
ছবির ক্যাপশন: প্রশাসক শাখাওয়াত হোসেন খান উচ্ছেদ অভিযানে ছবির ক্যাপশন: প্রশাসক শাখাওয়াত হোসেন খান উচ্ছেদ অভিযানে
ad728
নগরীকে যানজটমুক্ত ও ব্যাটারি চালিত অটো রিক্সার অবাধ প্রবেশ ঠেকাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচালিত অভিযানে তিনি এসব কথা বলেন। রবিবার (৪ অক্টোবর) সকালে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় শহরের মন্ডলপাড়া, ২নং রেইল গেইট, কলেজ রোডের মোড়, চাঁনমারি নতুন রাস্তা ও মেট্টো হলের মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোন ব্যাটারি চালিত অটো রিক্সা জব্দ করা হয়নি। অভিযানে নাম্বার প্লেট বিহীন সকল অটো রিক্সাগুলোকে শহরে প্রবেশে বাঁধা দেওয়া হয়। শুধুমাত্র নাম্বার প্লেট ব্যবহারকারী অটো রিক্সাগুলো যেন শহরে প্রবেশ করে সেজন্য নাসিক এর পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাখাওয়াত হোসেন আরও বলেন, যদি কেউ ডিজিটাল প্লেট এবং ডিজিটাল পরিচয়পত্র ছাড়া গাড়ি শহরে প্রবেশ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান চলমান থাকবে। ইতোপূর্বে যেসকল লাইসেন্স দেয়া হয়েছিলো সেগুলোকেই নবায়ন করা হচ্ছে। 

নতুন ডিজিটাল কার্ড এবং ডিজিটাল প্লেট দেয়া হয়েছে। লাইসেন্স প্লেট এর ক্ষেত্রে কোন ফটোকপি চলবেনা, আইন অমান্য করলে ডাম্পিংয়ে নেওয়া হবে। যাদের বৈধতা রয়েছে তারা নির্বিঘ্নে চালাক, আমাদের কোনো বাধা থাকবে না। কিন্তু যারা অবৈধভাবে এসে শহরে যানজট সৃস্টি করে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা।

 

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন দেশ

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ