ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের ‘ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন দেশ
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। তিনি বলেন, ‘আমরা দেখেছি, মুখোশধারী যারা গ্রেপ্তার হয়েছে, তারা সেখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবারই বোর্ডের প্রথম সভা হতে পারে, অথবা খুব স্বল্প সময়ের মধ্যে সভা অনুষ্ঠিত হবে। এরপর আলোচনা ও সব পক্ষের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণ করে ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শ্রমিকদের বিষয়গুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

সকালের বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনায় শ্রমিকদের স্বার্থ এবং পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। সরকারের লক্ষ্য, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করা।

নিউজটি পোস্ট করেছেন : স্বাধীন দেশ

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ