প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু মানিকারচর বাজারের ওয়াকসপ ব্যবসায়ী মো. শরীফ হোসেনের ছেলে বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং অটোরিকশাটির চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়ভাবে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দেশ স্বাধীন