প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
রুহুল আমিন সিকদারের অবহিতকরণে তক্কার মাঠের জলাবদ্ধতা পরিদর্শনে জেলা প্রশাসক

স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিন সিকদারের অবহিত করার পর জেলা প্রশাসক তক্কার মাঠ এলাকায় গিয়ে জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যাগুলো সরেজমিনে দেখেন।
এ সময় রুহুল আমিন সিকদার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা এবং স্থানীয়দের বিভিন্ন দুর্ভোগের বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তিনি এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পরে এলাকার জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসকের সরেজমিনে পরিদর্শন ও সমস্যা সমাধানের আশ্বাসে দ্রুত দুর্ভোগ লাঘবের প্রত্যাশা করছেন তক্কার মাঠ এলাকার স্থানীয় বাসিন্দারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দেশ স্বাধীন